মোঃ বিলাল উদ্দিন,কুয়েত ব্যুরো প্রধান: বাংলাদেশ কমিউনিটি আল জাহারা শাখার নেতৃবৃন্দের আয়োজনে গত ১৫ মার্চ শুক্রবার রাতে একমত বিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কমিউনিটি আল জাহারা শাখার প্রধান সমন্বয়কারী যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও এনামুল কবির মামুনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোঃ মুরাদুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব কামরুজ্জামান টিটু। আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খান, এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আনসার হাওলাদার, কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, কমিউনিটি নেতা শাহ আলম, টিভির কুয়েত প্রতিনিধি সাংবাদিক আ হ জুবেদ, এটিএন বাংলার কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদসহ ঝালকাঠী জেলা প্রবাসী পরিষদ কুয়েতের সভাপতি জোমাদ্দার জাহাঙ্গীর, হোসেন লাল সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার তালুকদার, উপদেষ্টা গোলাম কিবরিয়া সিঃ সভাপতি নাজিমুল হক আকন, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের যুগ্ম সম্পাদক জামাল হোসেন,সংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সাইদুল তালুকদার ও সহসভাপতি দেলোয়ার হোসেন।
০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

























