কুয়েত ব্যুরো: কুয়েতে বাংলাদেশী ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল কুয়েত সিটি হোটেল প্লাজায় বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নবনির্বাচিত সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান। বিশেষ অতিথিতে ছিলেন, দূতাবাসের ডিফেন্স এ্যাটার্জী বিগ্রেডিয়ার জেলারেল হাসানুজ্জামান।বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন আলী আহাদ, হোসেন মোহাম্মদ আজিজ, ফয়েজ কামাল, প্রকৌশলী ফরিদ আহমেদ, মিঠুন সেলিম ও রাশেদ খান পাঠান সহ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে আগত অতিথিরা নবগঠিত বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

























