১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নজরকাড়া প্রাপ্তি নজরুলের মন্ত্রীত্ব

  • মিশু দাশ
  • আপডেট: ০৯:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • 261

মিশু দাশ: আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নজরুল ইসলাম চৌধুরী। উত্তর চট্টগ্রামের ইতিহাসে একের অধিক মন্ত্রী থাকলেও দক্ষিণে ছিলেন একমাত্র সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তবে এবার যুক্ত হলেন নজরুল ইসলাম চৌধুরী। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আজ ১ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এদিকে চন্দনাইশ-সাতকানিয়া থেকে এবারসহ তিনবার নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে খুব একটা হিসাব নিকাশ কষা হয়নি তাঁকে ঘিরে। তবে দুপুর গড়াতেই খবর রটে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুখবর। শেষমেশ তা সত্য হলো।

নজরুল ইসলাম চৌধুরী মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন সেটা অনেকটা দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নজরকাড়া প্রাপ্তি। তিনবারের সংসদ সদস্য হলেও নজরুল ইসলামকে ঘিরে খুব একটা বিরোধিতা নেই তার নির্বাচনী এলাকায়। নির্বাচনী এলাকার লোকজনও ভালো জানেন তাঁকে।

চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন । এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য নজরকাড়া প্রাপ্তি নজরুলের মন্ত্রীত্ব

আপডেট: ০৯:৫২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪