১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

  • আপডেট: ০৩:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • 161

সূর্যোদয় ডেস্ক: ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার মৃত্যুবরণকারী বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে দূতাবাস। নিহত বাংলাদেশিদের মধ্যে মাদারীপুর জেলার পাঁচজন এবং গোপালগঞ্জের তিনজন। মৃত্যুবরণকারীরা হলেন- মাদারীপুরের সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজি সজীব, কায়সার, গোপালগঞ্জের রিফাত, রাসেল, ইমরুল কায়েস আপন। দূতাবাস জানায়, সম্প্রতি তিউনিসিয়া উপকূলে নৌ-দুর্ঘটনায় উদ্ধার করা বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ১৯ ফেব্রুয়ারি তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছান।

দূতাবাসের কর্মকর্তারা নৌ-দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে হতাহতদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছেন। এছাড়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার। দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে দূতাবাস তিউনিসিয়া এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা রাখছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট: ০৩:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪