মোঃ বিলাল উদ্দিন,কুয়েত ব্যুরো প্রধান: মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সে দেশে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশীদের বসবাস। বিশাল এ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সুখ দুঃখে ও কুয়েত প্রবাসীসহ মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত। দীর্ঘ দিন ঝিমিয়ে থাকা সংগঠনকে গতিশীল করতে। নবগঠিত আহবায়ক কমিটি দিনরাতের বালাই নেই প্রবাসে শত কর্ম ব্যস্তার পরও প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহযোগিতা ও বিনোদনসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নানা রকম অনুষ্ঠান আয়োজনের উদ্যোগে নেয়া হয়েছে।
আগামী ২২-২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, শুক্রবার দুই দিনব্যাপী কুয়েত সেবদী কেবেদ এলাকার ১৩৬ নং রিসোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে রয়েছে, পিঠা উৎসাহ, খেলাধুলা,,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ ভ্রমণ, বনভোজন, দুপুরের খাবার, নৈশভোজ। বিশাল এ আয়োজনকে সফল করতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ব্যস্ত সময় পার করছেন। কুয়েতের জাহরা,ফাহাহিল, আবদালী, অফরা এলাকায় বিলি করছেন আমন্ত্রণ পত্র।
এ দিকে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক মোঃ মুরাদুল হক চৌধুরী দৈনিক সূর্যোদয়কে জানিয়েছেন, বনভোজন অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে। সকল বাংলাদেশীদের জন্য এ ব্যাপক আয়োজনে উপস্থিতি উন্মুক্ত। মুরাদুল হক চৌধুরী আরো বলেন, অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম হবে। এ মনোমুগ্ধকর আয়োজনে বাংলাদেশীদের এক মিলন মেলায় পরিনত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ দিকে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সামছুল হক জানান, জমকালো এ অনুষ্ঠানকে সফল করতে আমাদের কমিউনিটির আহবায়ক ও সদস্য সচিবের দিকনির্দেশনা ও পরামর্শ ক্রমে আমাদের অনুষ্ঠান উদযাপন কমিটি কাজ করে যাচ্ছে। আশা করি আমরা একটি সুন্দর সুশৃঙ্খল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সফল করতে পারবো। সকল প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ ও অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ বিলাল উদ্দিন,কুয়েত ব্যুরো 

























