লিটন তালুকদার, সৌদি আরব থেকে: সৌদি আরবের আবাহা মাহাইল থেকে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ মাস ২৩ দিন পর মাহাইলের এক ভবন থেকে মোহাম্মদ আলী নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ জি,এম সিকদার পাড়ার মোঃ আব্দুস সোবাহান প্রকাশ আব্দুল্লাহর পুত্র বলে জানা গেছে। মাহাইলের এক ভবনে একটি চুর চক্র লোহা চুরি করতে গিয়ে মালিকের হাতে ধরা পড়েন কয়েকজন চোর।
পরে তাদেরকে মাহাইলের এক বিল্ডিংয়ে আটকে রাখানো হয়। পুলিশকে খবর দিলে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ চলে আসলে এই চোর চক্রটিকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করার সময় পরিত্যাক্ত ভবন থেকে অর্ধ গঠিত লাশের গন্ধ পায় বিল্ডিংএর চারিদিকে কোজাকুজির পরে এই অর্ধ গলিত যুবকের লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার মানিব্যাকে বিশেষ কিছু কাগজপত্র সহ আর সৌদি পরিচয়পত্র একামা পাওয়া গেছে পরিচয় পত্র দেখে মোহাম্মদ আলী লাশ সনাক্ত করা হয় বলেন জানিয়েছেন পুলিশ সদস্যরা।
মৃত মোহাম্মদ আলির তিন কন্যা সন্তান রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এলাকাবাসী। এ সময় সৌদি আবাহা প্রবাসীরা দৈনিক সূর্যোদয়কে আরো বলেন, গত বছরের ২২আগস্ট সৌদি আরবের আবাহা মাহাইল তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন। সাথে সাথে আশেপাশে থাকা কিছু মাহাইল প্রবাসী বিষয়টি তার পরিবারকে জানান।
লিটন তালুকদার, সৌদি আরব 

























