০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু

মুসলেহ উদ্দিন আলরাজি: আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তাবলীগ জামাত নিজামুদ্দিনের অনুসারী লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় অবস্থান নিয়েছেন।

এছাড়া মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নেন নিজামুদ্দিন অনুসারীর মুসল্লিরা। এরপর দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু

আপডেট: ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪