মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি: মাটিয়ান হাওরের পানি নিষ্কাশনের একমাত্র স্থায়ী পথ বোয়াল মারার সুইস গেইট। এর সামনেই নির্মাণ হচ্ছে ফসল রক্ষা বেড়িবাঁধ। হাওরের পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি না করায়। হাওর পাড়ের কৃষক ক্ষুদ্ধ। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বোয়ালমারা সুইস গেইট এলাকায়, হাওর পাড়ের কৃষকগণ জমায়েত হয়ে, এ নির্মাণাধীন বেড়িবাঁধ কাজের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ কারীরা বলেন , সুইস গেইটের সামনে নির্মানাধীন বেড়ি বাঁধের ডিজাইন পরিবর্তন ও, হাওরের পানি নিষ্কাশনের পথ সচল রেখে।আগের জায়গায় বা (পূর্বের নেয়ায়) ফসল রক্ষা বাঁধ নির্মাণ করুন।
এসময়, এই অপরিকল্পিত বাঁধের তীব্র নিন্দা জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানঁ, সহসভাপতি ইকবাল হোসেন তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারসহ এলাকাবাসী। কৃষক কুতুবউদ্দিন বলেন, এখানে বেড়িবাঁধ নির্মাণ হলে, সামান্য বৃষ্টি হলেই,জলাবদ্ধতায় তলাতে পারে,আমাদের সোনালী ফসল। তিনি আরও বলেন, অবিলম্বে এই অপরিকল্পিত বেড়ি বাঁধের কাজ বন্ধ করে, পূর্বের জায়গায় বাঁধ নির্মাণ করতে হবে।তা না হলে সামনের বছরে এই হাওরে কোনো ফসল ফলানো যাবে না, জলাশয়ে পরিনত হবে এ হাওর।
তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধ আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, আগে এই সুইস গেইটের বাধঁ যেদিক দিয়ে হয়েছিল সেই দিক দিয়েই এইবার বাধঁ হবে, অন্য দিক দিয়ে বাধঁ হলে এটার কোনো নিরাপত্তা নাই, অন্য দিক দিয়ে বাধঁ নির্মাণ হলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, আমি এই বিষয় নিয়ে সরাসরি প্রশাসনের সাথে আলোচনা করবো।
আওয়ামীগ সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার বলেন, এখন তারা যেদিক দিয়ে কাজ করার চিন্তা করছে এটা আসলে দুর্নীতির লক্ষন, আমি আশা করবো সুইস গেইটের বাধেঁর কাজ যেন আগের জায়গাতেই হয়, তা নাহলে মাটিয়ান হাওর কোনো ভাবেই রক্ষা করা যাবে না,হাওরে কোনো দুর্নীতি নয়,ফসলরক্ষা বাধেঁর কাজ যেন সুন্দর ভাবে হয়।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মনির উদ্দিন বলেন, আমি কাজের বাস্তবায়নকারী, ডিজাইন পরিবর্তন করার শক্তি আমার নেই, উর্ধতন কতৃপক্ষ যে ভাবে বলেন, আমি সেই ভাবে কাজ করে যাচ্ছি।পানি নিষ্কাশন পথ বন্ধ করে, বাঁধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন নির্মাণাধীন বেড়ি বাঁধের পূর্ব দিকে দিয়ে পানি নিষ্কাশনের পথ তৈরি করা হবে।
তিনি আরও বলেন এই বেড়িবাঁধ নির্মাণে তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি, মহিবুল, তোফাজ্জল, নূরুল হুদা কাজ করছেন,এখনে বরাদ্দ রয়েছে (প্রায়) ৬৩লক্ষ টাকা। এর পূর্ব আরও বেশি বরাদ্দ ছিল বলে জানান তিনি।
মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি 















