০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর চিলাহাটিতে মুক্তিযোদ্ধা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: ১১:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • 157

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার প্রতিনিধি: সারাদেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টে দিনাতিপাত করছে। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নীলফামারী জেলার চিলাহাটির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোগডাবুরী ইউনিয়ন শাখা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাত চৌধুরী নির্দেশনায় গতকাল ২৯ জানুয়ারি সোমবার তানভীর আহসান (সুমন) তারেক, আজাদ,ও আবু দাউদ, এর ঐকান্তিক প্রচেষ্টায় চিলাহাটিতে ২০০ জন দুস্থ-অসহায় মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ভোগডাবুরী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুরাদ আলী প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান “পপি” এর শাখা ব্যবস্থাপক নুর আলম আরো অনেকে।

সর্বাধিক পঠিত

বিএনপির নারী এমপি মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী সুবর্ণা

নীলফামারীর চিলাহাটিতে মুক্তিযোদ্ধা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ১১:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪