মিশু দাশ: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না।
১৪ জানুয়ারি রোববার সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। এর আগে আজ নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ সচিবালয়ে তার কার্যালয়ে আসেন সকাল ১০টা ১৫ মিনিটে। পরে বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।পরে তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
মিশু দাশ 

























