১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীর বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

  • আপডেট: ১০:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 3

সূর্যোদয় ডেস্ক ● ঢাকার পল্লবীতে অবস্থিত বিহারি ক্যাম্পে জামায়াতে ইসলামী ও বিএনপিপন্থি সমর্থকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ২৯ আগস্ট বিকেলের দিকে এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির। ওসি বলেন, “ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তিনি বলেন, সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের, পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানান পল্লবী থানার ওসি। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

সর্বাধিক পঠিত

পল্লবীর বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

পল্লবীর বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

আপডেট: ১০:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬