১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার

  • আপডেট: ০১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 74

সূর্যোদয় ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান অন কমিউনিটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গুলশানের একটি ক্লাব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকেও গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা অজয় কর খোকন একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বাধিক পঠিত

স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত: প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার

আপডেট: ০১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫