০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

  • আপডেট: ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 6

সূর্যোদয় ডেস্ক ● জামালপুরে বাসচাপায় অটোরিকশার অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। সোমবার ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে আটকে যায় এবং একপর্যায়ে বাসটিও রাস্তার ওপর উল্টে যায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বাসটি উল্টে রাস্তার ওপর থাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

আপডেট: ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬