সূর্যোদয় ডেস্ক ● মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। সোমবার ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। আলোচিত এ মামলায় গত ২৪ আগস্ট শুনানি শেষে গত মঙ্গলবার ২৫ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছিল হাইকোর্ট। তবে, ধার্য দিনে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বেঞ্চকে এই বলে অবহিত করে যে, এ মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। আরজির পরিপ্রেক্ষিতে আদালত আজ সোমবার রায়ের দিন ধার্য করে। ২০২৫ সালের ৬ মার্চ বৃহস্পতিবার ভোরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে মাগুরা সদর হাসপাতাল এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর ৮ মার্চ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ বিচারের দাবিতে মুখর হয় সারা দেশের রাজপথে নেমেছিল ছাত্র, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার লাখো মানুষ। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে শিশুটি মারা যায়। মামলা এবং অভিযোগ গঠনের পর গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে প্রাণদণ্ডাদেশ দেয়। এ ছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং বোনের শাশুড়ি জাহিদা বেগমকে খালাস দেন আদালত।
০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















