০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে বিজিএমইএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • আপডেট: ১১:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 8

বাসস < : > দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুলাই বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। এসময় প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএ’র প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। বিজিএমইএ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে পোষাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই আমাদের সরকার এ শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে। তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী বিজিএমইএ’র প্রতিনিধি দলকে বলেন, এই শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণের সমস্যা এবং আপনাদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বৈঠক শেষে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএ’র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শিক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের আন্দোলনে কাঁপছে দিল্লি

প্রধানমন্ত্রীর সাথে বিজিএমইএ’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট: ১১:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬