০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এ মাসে দুই বার বাড়ল এলপিজির দাম, বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে মানুষ

  • আপডেট: ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 6

সূর্যোদয় ডেস্ক : বাংলাদেশে এক মাসে দুই বার এলপিজির দাম বাড়িয়েছে সরকার। তবে দাম বাড়লেও এলপিজি সংকট কাটেনি ফলে সরকার নির্ধারিত দামে বাজারে মিলছে না গ্যাস। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মানুষ এখন গ্যাস বাদ দিয়ে বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এবার প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা। বিইআরসি জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে জাহাজভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সর্বাধিক পঠিত

নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন বললেন মনোনয়নবঞ্চিত কনকচাঁপা

এ মাসে দুই বার বাড়ল এলপিজির দাম, বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে মানুষ

আপডেট: ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬