সূর্যোদয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। যেখানে মনোনীতদের তালিকায় জায়গা করে নিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা সিকদার ঠাকুর। তিনি বিএনপির ঘোষিত চূড়ান্ত তালিকার ২০ নম্বর অবস্থানে রয়েছেন। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় এই দুজনের নাম প্রকাশিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দলীয় ঘোষণার পর থেকেই তাদের অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন দলের সঙ্গে অতীত সম্পৃক্ততা থাকা সত্ত্বেও বিএনপির মনোনয়ন পাওয়ায় বিষয়টি কৌশলগত সিদ্ধান্ত কি না— তা নিয়েও চলছে বিশ্লেষণ। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। মনোনীতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















