সূর্যোদয় ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে একটি চাল বোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে ৭ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭ জন। তবে তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭
সর্বাধিক পঠিত



















