০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • আপডেট: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 23

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ষোলশহর এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট পাঠানো হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বিপণি বিতানটির অবস্থান ও অভ্যন্তরীণ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। মার্কেটের ভেতরের জায়গা তুলনামূলকভাবে সংকীর্ণ হওয়ায় ইউনিটগুলোকে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগুন অন্য দোকান বা ফ্লোরে ছড়িয়ে না পড়ে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দ্রুত তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ধোঁয়া থেকে রক্ষা পেতে দোকান ছেড়ে বাইরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের লোকজনকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাদের ভাষ্য, হঠাৎ করে বিদ্যুতের লাইনে স্পার্ক দেখা দিলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। শনিবারে মার্কেট বন্ধ থাকায় ভেতরে লোকজন ছিল না। অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বাধিক পঠিত

ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬