সূর্যোদয় ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় জুবায়ের (২৯) ও হেদায়েতুল্লাহ (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের রমনা সার্কেল এই অভিযান চালায়। সার্কেলের পরিদর্শক জাকির হোসেন জানান, নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় একজন ইয়াবা নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।তিনি আরও জানান, ওই অভিযানের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















