০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে আগুন লেগে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু

  • আপডেট: ০২:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 11

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় সোমবার (৯ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দুজন মারা গেছেন। তারা দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্ আয়েশা সিদ্দিকা অনন্যা এবং শেখ রাকিবুজ্জামান। মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানা গেছে। বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাদের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়। স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত এবং তা দ্রুত ছড়িয়ে পড়ার কারণ নিয়ে তদন্ত চলছে। ভবনটি বাণিজ্যিক হওয়ায় এবং তৃতীয় তলায় আগুন লাগায় উদ্ধার কাজ কিছুটা জটিল হয়েছিল। মৃতের স্বজনরা জানান, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজায় ঈদ মার্কেট করতে গিয়ে তারা আগুন লাগলে সেখানে আটকা পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে মারা যান। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

সর্বাধিক পঠিত

নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

মিরপুরে আগুন লেগে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু

আপডেট: ০২:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬