০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু, নারী ভোটারের উপস্থিতি কম

  • আপডেট: ০১:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 36

রায়হান চৌধূরী : ত্রয়োদশ জাতীয় সংসদ এর নির্বাচনের সারাদেশে ভোটগ্রহণ চলছে। রাজধানী ঢাকার ভোটকেন্দ্রগুলোতেও চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। তবে প্রথম তিন ঘণ্টায় কোথাও ভোটারদের দীর্ঘ লাইন, আবার কোথাও দেখাগেছে ভোটার উপস্তিতি ফাঁকা। সকাল আটটার পর টিচার্স ট্রেনিং কলেজের দুটি কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়ানো ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। প্রতি ৪০০ ভোটারের জন্য একটি করে বুথ থাকায় ধীরগতি বা ভিড় হয়নি। কলেজ গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। সেগুনবাগিচা হাইস্কুল ও বেগম রহিমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোটাররা সকাল থেকেই ছয়টি লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল নয়টার দিকে ঢাকা কলেজের চারটি কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দেখা গেছে। পুরান ঢাকার আয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গণকটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও উল্লেখযোগ্য পরিমাণ ভোটারের উপস্থিতি দেখা গেছে।
সব কেন্দ্রেই বিএনপি ও জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। কেন্দ্রে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও ছবি মিলিয়ে ভোট দেওয়া হচ্ছে, তাই জাল ভোটের সুযোগ নেই। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহলও লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার রয়েছে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে। ভোটাররা দুটি ব্যালটপেপারে ভোট দিয়ে একই ব্যালট বাক্সে ফেলছেন। ফলে ভোট গণনায় ব্যালট আলাদা করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পুরুষ ভোটাররা চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

রাজধানীতে এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু, নারী ভোটারের উপস্থিতি কম

আপডেট: ০১:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬