১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গোলাম আকবর খন্দকার

  • আপডেট: ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 70

মিশু দাশ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খন্দকার। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে ঘিরে দলের ভেতরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক অবস্থা, আসন্ন নির্বাচন এবং চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তারা বিস্তারিত মতবিনিময় করেন। গোলাম আকবর খন্দকার এ সময় মির্জা আব্বাসকে জেলার নেতাকর্মীদের চিত্র এবং তৃণমূলের প্রত্যাশার কথা তুলে ধরেন। চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও সম্প্রতি তৃণমূল পর্যায়ে পুনরায় গতিশীলতা দেখা যাচ্ছে। মির্জা আব্বাসের সাথে এ ধরনের বৈঠক মাঠপর্যায়ের নেতাদের জন্য মনোবল বৃদ্ধির বার্তা বহন করছে। মির্জা আব্বাস এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের প্রত্যেকটি ইউনিটকে সক্রিয় করে তুলতে হবে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই সাক্ষাতের মাধ্যমে শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলায় নতুন কমিটি গঠন ও সাংগঠনিক পুনর্গঠন শুরু হবে।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

মির্জা আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গোলাম আকবর খন্দকার

আপডেট: ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫