০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদাকে দেখতে গেলেন ফটিকছড়ির বিপ্লব

  • আপডেট: ১২:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 77

সূর্যোদয় প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বর্তমানে রাজধানীর তেজগাঁও লাভ রোডের জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল (রোববার) ৭ সেপ্টেম্বর তাকে দেখতে যান ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা নাছির উদ্দিন হায়দার বিপ্লব। এসময় তিনি ফরিদা ইয়াসমিনের দ্রুত সুস্থতা কামনা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এনামুল কবির মিন্টু। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা আঞ্চলিক মহাসড়কের ১০ মাইল এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের প্রাইভেট কারের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জে সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে মারা গেলেন ৫ কৃষক

সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদাকে দেখতে গেলেন ফটিকছড়ির বিপ্লব

আপডেট: ১২:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫