চট্টগ্রাম ব্যুরো : বিগত আওয়ামী লীগ সরকার আমলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছিলেন উপজেলার ধর্মপুর নাথপাড়ার কুখ্যাত সন্ত্রাসী সুধো নাথের পুত্র অরুণ কুমার নাথ। নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগ সরকার আমলে অরুণ কুমার নাথ দীর্ঘদিন ধরে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক জিডি ও অভিযোগ। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা ভিন্নমত প্রকাশ করলেই তাকে অনুসারীদের দিয়ে হুমকি-ধমকি, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো। এব্যাপারে অভিযুক্ত অরুণ কুমার নাথ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদকর্মী পরিচয় পেয়ে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্চিন্ন করে দেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ. আবু তৈয়বের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। এই রাজনৈতিক সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। স্থানীয়রা এখন চায়, অরুণ কুমার নাথ ও তার মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফটিকছড়িকে সন্ত্রাসমুক্ত করা হোক।
০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















