চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ হামলায় জড়িতদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন ফটিকছড়ি উপজেলার ধর্মপুর নাথপাড়ার বাসিন্দা সুধো নাথের ছেলে অরুণ কুমার নাথ, যিনি এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ আবু তৈয়বের একান্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী ফটিকছড়ি উপজেলার সন্ত্রাসীদের নামে মামলার পর তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে কিন্তু ধর্মপুর নাথপাড়ার বাসিন্দা সুধো নাথের ছেলে অরুণ কুমার নাথ নিজের নাম পরিচয় গোপন করে চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত এবি ডেন্টালে আত্মগোপন করে আছেন। জানাগেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় এলাকায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ হামলায় জড়িতদের মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছেন অরুণ কুমার নাথ, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের একান্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ছাত্রদের অভিযোগ, আন্দোলন চলার সময় হঠাৎ করে অরুণের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল ঝংকার মোড়ে উপস্থিত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অরুণ কুমার নাথের নেতৃত্বে হামলাকারীরা ছাত্রদের মুখ চেনা আন্দোলনকারীদের টার্গেট করে আক্রমণ চালায়। এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















