তপন তালুকদার, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ শুরু হয়েছে। সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। গতকাল ২০ সেপ্টেম্বর ঢাকার একটি সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গত ১৮ সেপ্টেম্বর বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে অপ্রীতিকর ঘটনায় ৩ জন নিহত ও আরো কয়েকজন আহত হন। এসময় দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় আধিবাসীদের শতাধিক দোকানপাট। পরিস্থিতি শান্ত রাখতে জেলায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বর্তমানে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে রাঙামাটিতে সাম্প্রদায়িক ঘটনায় পরিবহন ভাঙচুর ও চালকদের মারপিটের ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।
০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ
-
তপন তালুকদার - আপডেট: ১২:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- 203
সর্বাধিক পঠিত




















