০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করলেন ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট: ০১:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • 202

রংপুর প্রতিনিধি : কোটাবিরোধী আন্দোলনে রংপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আজ ১০ আগস্ট শনিবার ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে। প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর পর আবু সাইদের মা মনোয়ারা বেগম, বাবা মকবুল হোসেন কান্নায় ভেঙে পড়েন। তারা সন্তান হত্যা বিচার চান। । যারা গুলি করেছে ও নির্দেশ দিয়েছে দ্রুত তাদের বিচার করা হোক। উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

সর্বাধিক পঠিত

নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

রংপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করলেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট: ০১:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪