১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির সভাপতি হয়ে ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে তামিম ইকবাল

  • আপডেট: ০৭:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • 16

সূর্যোদয় ডেস্ক : দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসলেন তামিম ইকবাল। মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জয় পান তিনি। পরে পরিচালকদের ভোটে আগামী চার বছরের জন্য বিসিবির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তামিম ইকবাল। এর মধ্য দিয়ে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। দিনভর নির্বাচনী উত্তাপের কেন্দ্র ছিল বিসিবির ক্লাব ক্যাটাগরি। এখান থেকেই পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে জয় পেয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। মোট ১৬ জন প্রার্থী এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে নির্বাচিত হন ১২ জন।নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৭৩ ভোটই পেয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। এছাড়া আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট। অন্যদিকে নির্বাচনে হেরে যাওয়া চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফায়াজুর রহমান মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট। ভোটের ফলাফল থেকেই স্পষ্ট হয়েছে, ক্লাব প্রতিনিধিদের বড় অংশই তামিমের নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট শেষে সন্ধ্যায় শুরু হয় ফল গণনা। নির্বাচন ঘিরে দিনভর বিসিবি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সর্বাধিক পঠিত

তোফায়েল ও ইঞ্জিনিয়ার মোশাররফসহ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

বিসিবির সভাপতি হয়ে ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে তামিম ইকবাল

আপডেট: ০৭:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬