০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে গাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপডেট: ০৩:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 4

সূর্যোদয় ডেস্ক : || : গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে হাজির হন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এসময় অনিয়মের প্রাথমিক সত্যতা পান তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা অনেকেই জমির খাজনা খারিজের আবেদন বাণিজ্যসহ নানা অভিযোগ তোলেন, পরে এসব অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। পরে তিনি কাশিমপুর ভূমি অফিস ত্যাগ করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর ভূমি অফিসসহ অন্যান্য ভূমি অফিস পরিদর্শনের উদ্দেশ্য বের হন বলে জানা গেছে। গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মাত্র একটি ভূমি অফিস পরিদর্শন করেছি। আরও একটিতে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের রাউজানে মাকসুদ হত্যায় গ্রেপ্তার আরও ২ জন

দুর্নীতির অভিযোগে গাজীপুরে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আপডেট: ০৩:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬