০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩

  • আপডেট: ০২:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 48

স্টাফ রিপোর্টার : দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–৩ আসনে জামায়াতে প্রার্থীর নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় মাগরিবের নামাজের পর এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঢাকা–৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, গণসংযোগ চলাকালে পেছন থেকে বিএনপির একদল নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায়। এতে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে আরও দুইজন হামলার শিকার হন। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতা সামিউল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। হামলার প্রতিবাদে আব্দুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনি ক্যাম্পে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সর্বাধিক পঠিত

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

দক্ষিণ কেরানীগঞ্জে জামায়াত প্রার্থীর মিছিলে হামলা, আহত ৩

আপডেট: ০২:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬