চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ৯ নং ওয়ার্ড এর বাংলাদেশ কৃষকলীগ উপজেলা শাখার উদ্যোগে সুন্দরপুর ইউনিয়ন কৃষকলীগ এর সার্বিক তত্ত¡াবধানে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। আজ ২৯ জুলাই শনিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক এ এম শামসুদ্দিন, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ সভাপতি নুর হোসেন সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলী সদস্য মোফাচ্ছের হোসেন, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাপ মাওলা, ফটিকছড়ি পৌরসভা কৃষকলীগ এর সভাপতি ফরহাদউল্লাহ চৌধুরী।
























