মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রাম -১ মীরসরাই উপজেলার মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানায় মীরসরাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করায় চট্টগ্রাম -১ মীরসরাই আসনে এমপি মনোনয়ন পদপ্রার্থী ইঞ্জিরিয়ার মোঃ ফখরুল আলম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাওয়ায় ভোট ডাকাত সরকারের পেটোয়া বাহিনী দিকভ্রান্ত হয়ে স্বৈরাচারী আচরণ শুরু করেছে। স্বৈরাচারের লেজুড় বাহিনী দেশজুড়ে গনতন্ত্র উদ্ধার কর্মীদের হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতার করছে। তার ধারাবাহিকতায় মীরসরাই চট্টগ্রাম -১আসন মীরসরাই উপজেলার মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানায় বিএনপি, ছাএদল,যুবদল, সহ সহযোগী অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ থানায় দায়ের করা মামলায় বারৈয়ার হাট পৌরসভা বিএনপি সভাপতি দিদারুল আলম মিয়াজি ও সাবেক পৌরসভা বিএনপি সভাপতি মাঈন উদ্দিন লিটন সহ ৩৩ জনের নাম উল্লেখ ও ৪০-৫০ জন বারৈয়ার হাট পৌরসভার বিভিন্ন ওয়াড ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ কে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মীরসরাই থানায় চট্টগ্রাম উত্তর জেলা ছাএ দলের সহ-সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন জনি ও মিরসরাই উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ ২৫ জন নেতার নাম উল্লেখ করে এবং ১২০-১২৫ জন মীরসরাই পৌরসভার বিভিন্ন ওয়াড ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ কে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এই মিথ্যা, বানোয়াট, অদৃশ্য, গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার মোঃফকরুল আলম। তিনি অনতিবিলম্বে এসকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ইতিমধ্যো সকল গ্রেফতারকৃত নেতা কর্মীদের নিশর্ত মুক্তি দাবি জানিয়েছেন। সেই সাথে ফ্যাসিষ্ট সরকারের সকল কুশীলবদের সাবধান করে দিয়ে বলেন।খুব শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আর ফ্যাসিষ্ট সরকারের সকল কুশীলবদের জনগণের মুখোমুখি হতে হবে।
০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
























