চট্টগ্রাম ব্যুরো : বাঁশবাড়িয়া সৈকতে সাগরের স্রোতে ভেসে যাওয়া দুই পর্যটকের মরদেহ খুঁজে পেয়েছেন স্থানীয় লোকজন। তারা হলেন- মো. আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত উল্লাহ (২২)। এর মধ্যে মারুফের বাড়ি কুমিল্লায় ও এনায়েতের বাড়ি ভৈরবে।
মারুফ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারে এবং এনায়েত একই বিশ্ববিদ্যালয়ে কোরানিক সায়েন্স বিভাগে তৃতীয় সেমিস্টারে পড়তেন। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ২৪ জুলাই সোমবার বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে দুই ছাত্র বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
























