০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রতিনিধি হলে দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করবো : লায়ন ইমরান

  • আপডেট: ০১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • 144

চট্টগ্রাম ব্যুরো : জনপ্রতিনিধি হলে দল-মতের ঊর্ধ্বে থেকে আপামর জনসাধারণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। তিনি সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সোনাইছড়ি রোড, জাফরাবাদ এলাকার লতিফপুর জিলানী জামে মসজিদে গত ২১ জুলাই শুক্রবার আছরের নামাজ আদায় শেষে মুসল্লি ও তৃণমূল সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়কালে এ কথা বলেন।

মাওলানা মোঃ আবদুর রহিমের ইমামতিতে আছর নামাজ আদায়ের পর জিলানী জামে মসজিদ কমিটি সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করে। সভায় নিজের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি নিজেকে ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোটভাই পরিচয় দিয়ে বলেন, আমি আপনাদের প্রিয় নেতার ভাই। উপজেলা চেয়ারম্যান জননেতা ইমতিয়াজ ইকরাম যেমন দায়িত্ব পালনকালে নিজেকে দলমতের ঊর্ধ্বে রেখে পুরো সীতাকুণ্ডকে একীভূত করেছিলেন, আমি মোহাম্মদ ইমরানও তাঁর জনবান্ধব কর্মপদ্ধতি গ্রহণ করবো, ইনশাআল্লাহ্। মহান আল্লাহর অশেষ রহমতে আমি যেমন আমার দীর্ঘ ৫৯ বছরের জীবনে নিজেকে অন্যায় ও অপরাধ থেকে মুক্ত রেখে চলার চেষ্টা করেছি, তেমনিভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে সীতাকুণ্ডের সংসদ সদস্য হলে জাতির জনক বঙ্গবন্ধুর সার্বজনীন চেতনায় উজ্জীবিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে সকলের ভালোর জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সহ সভাপতি মোঃ আবু তাহের, মোঃ আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক মোঃ সিরাজউদ্দৌলা, মোঃ কাইছার আলম, অর্থ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

জনপ্রতিনিধি হলে দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করবো : লায়ন ইমরান

আপডেট: ০১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩