০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরখানে পানির ট্যাংকে মিললো ২ শ্রমিকের মরদেহ

  • আপডেট: ০৭:১৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • 1154

সূর্যেোদয় প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
২৮ মে রোববার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে, দুই শ্রমিক কাজ করতে গিয়ে রিজার্ভ পানির ট্যাংকে পড়ে মারা গেছেন।

সর্বাধিক পঠিত

উত্তরখানে পানির ট্যাংকে মিললো ২ শ্রমিকের মরদেহ

আপডেট: ০৭:১৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩