১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৬৪০ টাকা

  • আপডেট: ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • 1219

সূর্যোদয় রিপোর্ট : ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২ এপ্রিল রোববার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম যব বা বাজার মূল্য ৩৯৬ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম কিসমিস বা বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা; ৩ কেজি ৩০০ গ্রাম খেজুর বা বাজার মূল্য ১ হাজার ৯৮০ টাকা ও ৩ কেজি ৩০০ গ্রাম পনির বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যগুলোর যেকোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্প থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৬৪০ টাকা

আপডেট: ০৮:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩