০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নেতাকর্মীরা শর্ত মেনে স্থানীয় নির্বাচন করতে পারবেন: তথ্য উপদেষ্টা

  • আপডেট: ০৩:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 0

সূর্যোদয় ডেস্ক : শর্ত মানলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ৯ জুন সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, তিনি যদি আওয়ামী লীগের…. কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থাকলে কি নির্বাচনে অংশ নিতে পারবেন? এ বিষয়ে তিনি বলেন, আপনাকে এটা জানতে হবে, মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। আমি আবারও বলছি কিন্তু, স্থানীয় সরকার নির্বাচনগুলোর যেসব শর্ত দেওয়া আছে, আমি আরেকটু সহজ করে দেই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের নেতা চাইলেন যে আমি নির্বাচন করবো, তিনি নির্বাচন করতে পারতেন। এমনকি মামলা থাকা বা জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনের অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আপনি দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে, নৈতিক স্খলনজনিত অপরাধ। এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন। তিনি আরও বলেন, সুযোগগুলো তখনও ছিল, এখনও আছে। আমাদের সরকার এ ব্যাপারে কোনো রকম কোনো বাধা তৈরি করতে চাইবে না। সমস্যা যেটা হয়তো হয় এটা আমি ইনফর্মালি বলছি, তাদের অনেকে হয়তো মনে করেন যে তারা জনগণের সামনে আবার যাবেন, কেউ কেউ যদি মনে করেন যেতে পারেন যাবেন।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

আওয়ামী লীগের নেতাকর্মীরা শর্ত মেনে স্থানীয় নির্বাচন করতে পারবেন: তথ্য উপদেষ্টা

আপডেট: ০৩:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬