০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটিতে নাসির উদ্দিন বিপ্লব

  • আপডেট: ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • 20

ষ্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে গঠিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফটিকছড়ির সন্তান নাসির উদ্দিন হায়দার বিপ্লব।
সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম-এর নির্দেশক্রমে এই মনোনয়ন প্রদান করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ সামসুদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানান, নাসির উদ্দিন বিপ্লবের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’-কে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় মরহুম আরাফাত রহমান কোকোর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য।
এদিকে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নাসির উদ্দিন বিপ্লব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটিতে নাসির উদ্দিন বিপ্লব

আপডেট: ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫