১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন-গুলি

  • আপডেট: ০১:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 68

সূর্যোদয় ডেস্ক : ঢাকার মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়। ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বাধিক পঠিত

উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোর নির্বাচন একই সঙ্গে হবে

মিরপুরে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন-গুলি

আপডেট: ০১:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫