১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

  • আপডেট: ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 81

সূর্যোদয় ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া শীর্ষপর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। একইভাবে কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে। আর সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

বন্যা মোকাবিলায় চট্টগ্রামের অধিকাংশ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

আপডেট: ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫