০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা নিয়ে ঢাকায় আসার পথে নারী গ্রেফতার

  • আপডেট: ০১:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 151

মিরসরাই প্রতিনিধি : শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে রোজিনা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ১৮ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোজিনা বেগম কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই বøকের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী। মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করা হয়। এসময় সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে রোজিনা নামের ওই নারীর দেহ তল্লাশী করে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাস তল্লাশি করে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

ইয়াবা নিয়ে ঢাকায় আসার পথে নারী গ্রেফতার

আপডেট: ০১:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩