চট্টগ্রাম ব্যুরো ● বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে তাঁর নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে এগিয়ে নেওয়া হয়েছিল, একইভাবে তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ভোর ৬টায় ফটিকছড়ি বিএনপির দলীয় কার্যালয় চত্বরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সরোয়ার আলমগীর। পরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত এবং নদীর তীরে বৃক্ষরোপণ করেন তিনি। সরোয়ার আলমগীর বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের মানুষকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞা করব। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ অনেক আশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে তাঁর নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে এগিয়ে নেওয়া হয়েছিল, একইভাবে তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা। কর্মসূচিতে ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, দুবাই বিএনপির সভাপতি মো. রফিক, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবর্তী, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মুনসুর আলম চৌধুরী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবু আজম তালুকদার, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ হোসেন, সুয়াবিল বিএনপির আহ্বায়ক এয়াকুব শহীদ, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিঞ্চ ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:









