০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের শুলকবহর ওয়ার্ড বিএনপিনেতা জয়নাল আবেদীনের মৃত্যু

  • আপডেট: ০২:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 13

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাত ২টার দিকে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১টায় বন গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, “জয়নাল আবেদীন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।”তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

চট্টগ্রামের শুলকবহর ওয়ার্ড বিএনপিনেতা জয়নাল আবেদীনের মৃত্যু

আপডেট: ০২:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬