০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে এক ব‍্যক্তি নিহত

  • আপডেট: ১০:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • 7

সূর্যোদয় ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহ নেওয়াজ হল বটতলা এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানা উপ-পরিদর্শক এসআই মোল্লা শাহাদাত। তিনি বলেন, ভুক্তভোগীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে এক ব‍্যক্তি নিহত

আপডেট: ১০:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬